শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে পরিচালনার উদ্যোগ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে পরিচালনার উদ্যোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল সিটি করপোরেশনের অ্যানেক্স ভবন থেকে পরিচালিত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বরিশালের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে পুরোদমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম কাউন্সিলর কার্যালয় থেকে শুরু হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরের বরিশাল ক্লাবের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

তিনি বলেন, নগরবাসী অনেক সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে ভোগান্তির শিকার হতো। নাগরিকদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছি। এতে করে খুব কম সময়ে কাউন্সিলর কার্যালয় থেকে নিবন্ধন সনদ নিতে পারবে নগরবাসী।

মেয়র বলেন, এই উদ্যোগের কারণে প্রায় ৮ দিন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকতে পারে। আগে মন্ত্রণালয়ে আমরা ১৬ লাখ টাকা জমা দিয়েছিলাম। এখন আবার বাকি টাকা জমা দিয়ে পুনরায় কাউন্সিলর কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। এতে করে কাউন্সিলরদেরও সুবিধা হবে। মঙ্গলবার থেকে অ্যানেক্স ভবনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হচ্ছে। নাগরিকদের সুবিধার জন্য ৩০টি ওয়ার্ডে ৩০ জন লোক থাকবে নিবন্ধন কার্যক্রম তদারকির জন্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসাইন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD