শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার লালমোহনে নূরজাহান বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার শাশুড়ী রানু বেগমকে (৫৫) আটক করে পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।

এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলায় বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নূরজাহান ওই বাড়ির কবিরের স্ত্রী। তার ৭ বছরের এক ছেলে রয়েছে। কবির ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

নিহত নূরজাহানের বাবার বাড়ি একই উপজেলার কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টগবী গ্রামে। তার পিতা আব্দুল মতিন বাদী হয়ে স্বামী, শশুর, শাশুড়ীসহ ৬ জনে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, গৃহবধূর সঙ্গে তার স্বামী কবিরের যৌতুকের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। যার জন্য নূরজাহান বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতো। এ ঘটনার কিছুদিন আগে আপোষের কথা বলে শশুর বাড়িতে নিয়ে আসে। তবে শনিবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে নূরজাহানের শাশুরি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে আমাদের খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, নূরজাহানের বাবা আব্দুল মতিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে।

মামলার অভিযোগের ভিত্তিতে শাশুড়ি রানু বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনার পর থেকে অনন্য আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD