শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
লাইব্রেরির অটোমেশনে গবেষণা আরও বেগবান হবে

লাইব্রেরির অটোমেশনে গবেষণা আরও বেগবান হবে

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ফিতা কেটে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হচ্ছে এ অটোমেশন কার্যক্রম। এখন থেকে এ কার্যক্রমের সুফল ভোগ করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় লাইব্রেরির এ অটোমেশন শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করবে। এর ফলে তাদের গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে।

উপাচার্য এ কার্যক্রমের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

লাইব্রেরিয়ান ড. ধীমান কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ লাইব্রেরি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

লাইব্রেরি অটোমেশনের মাধ্যমে এখন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বিশ্ববিদ্যালয়ের স্মার্ট আইডি কার্ড ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে যেকোনো জায়গায় বসে লাইব্রেরিতে বিদ্যমান যেকোনো বই খুব সহজেই পড়তে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD