শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ইতিমধ্যে বাংলাদেশ পার করেছে বিজয়ের ৫১ বছর। দেশটা স্বাধীন হবার পিছনে যে ব্যক্তিটির অবদান অপরিসীম, যিনি না থাকলে হয়তো বাংলাদেশ নামক ভূখণ্ডটির জন্মই হতো না তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বিজয় দিবস, জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়।

আজ ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় ও জেলা প্রশাসক বরিশাল নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস ২০২২ এর শুভ সূচনা করা হয়। এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে অভিমুখে পদযাত্রা শেষে সেখানে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বরিশালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন সেখান থেকে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন-কুচকাওয়াজ ও বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সুচনা করা হয়। দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ অন্যন্য অতিথিরা উপস্থিত ছিলেন। সেখানে শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য ফুলেল শুভেচছা, সনদ, ক্রেস্ট ও ২ হাজার টাকার প্রাইজ বন্ড প্রদান করা হয়।

এসময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এছাড়াও জুম্মা বাদ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কালেক্টরেট জামে মসজিদের দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়। এছাড়াও আজ সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD