রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
সাবেক ইউপি সদস্যের নামে মামলা,,সরকারি গাছ চুরির অভিযোগে

সাবেক ইউপি সদস্যের নামে মামলা,,সরকারি গাছ চুরির অভিযোগে

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের ভান্ডারিয়ায় বন বিভাগের লক্ষাধিক টাকার গাছ চুরির অভিযোগে উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ সাতজনের নামে মামলা করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা বন কর্মকর্তা (এসএফপিসি) মো. ইউসুফ আলী হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরিপুর ইউনিয়নের গৌরিপুর গুচ্ছ গ্রাম হয়ে মণ্ডলবাড়ী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের জন্য দুইপাশের গাছ কাটা হয়। বন বিভাগের রোপণকৃত বিভিন্ন জাতের গাছ অপসারনের জন্য সেগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। চিহ্নিত ৮৬টি গাছ গৌরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের জিম্মায় দেওয়া হয়। জিম্মাদার হিসেবে উপজেলা ফরেষ্টার মো. ইউসুফ আলী হাওলাদারের কাছে তিনি গাছ কর্তনের জন্য জিম্মা নামায় স্বাক্ষর করেন।

এদিকে শহিদুল ইসলাম বন কর্মকর্তার লাল রং চিহ্নিত ৮৬টি গাছ ছাড়াও অতিরিক্ত ২৭টি গাছ কেটে নেন। সেগুলোর মধ্যে রয়েছে ১০টি শিশু, ১০টি অর্জুন ও ৭টি মেহগনি। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩২ হাজার ৩৬ টাকা।

উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার জানান, উপজেলার গৌরিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ১১ ডিসেম্বর বন বিভাগের মার্কিং করা গাছ ছাড়াও কোনো অনুমতি ছাড়া অতিরিক্ত ২৭টি গাছ কেটে নেন। এসব গাছের দাম অন্তত ১ লাখ ৩২ হাজার ৩৬ টাকা। এ ব্যাপারে ভান্ডারিয়া থানায় শহিদুল ইসলাম ও মো. ফরিদসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, গাছ কাটার ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD