শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাফিন (১১) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দেবিরচর হোসাইনিয়া দাখিল মাদরাসার ছাদে এ ঘটনা ঘটে।

নিহত রাফিন ওই উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দেবীর চর বাজার এলাকার মো. রোমানের ছেলে। সে একই এলাকার দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে রাফিন দেবীর চর দাখিল মাদরাসার ছাদের ওপরে খেলছিল। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত রাফিনের বাবা-মায়ের অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD