শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসের প্রথম প্রহরে বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১২টা ১ মি‌নি‌টে বরিশাল নগরের ওয়াপদা কলোনির মু‌ক্তিযুদ্ধকালীন নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমির স্মৃতি ৭১ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন স্তরের মানুষ। শুরুতে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র ও মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর নেতৃ‌ত্বে মহানগর আওয়ামী লীগ ফু‌লেল শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন। প‌রে জেলা আওয়ামী লীগসহ বি‌ভিন্ন সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন স্মৃতি ৭১ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এদিকে শ্রদ্ধা নি‌বেদ‌নের পর শহীদ বু‌দ্ধিজীবী‌দের স্মরণে ব‌রিশাল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠ‌নের নেতাকর্মীরা স্মৃতি ৭১ চত্বরসহ গোটা নির্যাতন কেন্দ্র ও টর্চার সেলে মোমবা‌তি প্রজ্বলন ক‌রেন।

অপরদিকে বুধবার সকালে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভাগীয় ও জেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর।

পরে বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করা হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD