সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ, সম্পাদক রিফাত

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ, সম্পাদক রিফাত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্য নির্বাহী পরিষদের ১৬টি পদের নির্বাচন হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ভোটগ্রহণ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ড. সুব্রত কুমার দাস জানান, পরিষদের ১৬ পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মোট ১৫২ জন ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ নির্বাচিত হয়েছেন।

তাদের প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন সভাপতি পদে ভুতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক আবু জাফর মিয়া ও সম্পাদক পদে ইতিহাস বিভাগের সহযোগ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান ও কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার নন্দী, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক সুজন চন্দ্র পাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা ডালিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিব ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম নির্বাচিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD