শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
চোর চক্রের মূল হোতা আটক

চোর চক্রের মূল হোতা আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইজি বাইক চোর চক্রের মূল হোতাকে আটক করেছে বরিশাল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮ (র‍্যাব) এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ইজি বাইক ও ব্যাটারি উদ্ধার করা হয়।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। আটক রাজিব হাওলাদার (৩০) বরিশালের উজিরপুর থানাধীন গাববাড়ি এলাকার জাকির হাওলাদারের ছেলে এবং গরিয়াগাবা এলাকার ভাড়াটিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বরিশালের উজিরপুর থানার জয়শ্রী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ইজি বাইকের ৫টি ব্যাটারি ও দুটি ইজি বাইক উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উজিরপুরের নরসিংহা এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৪০) গত ১১ ডিসেম্বর বেলা ১টার দিকে গরিয়াগাবা এলাকার লতা বেগমের বাড়ির সামনের সড়কে তার ইজি বাইকটি রেখে বাড়িতে যান। প্রায় পৌনে এক ঘণ্টা পর ফিরে এসে ইজি বাইকটি আর খুঁজে পাননি। পরে বরিশালের র‍্যাবের সহায়তা চাইলে ইজি বাইক চুরি হওয়ার বিষয়টি খতিয়ে দেখেন তারা।

পরে র‍্যাবের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে উজিরপুর থানাধীন জয়শ্রী বাজার এলাকা সংলগ্ন মেসার্স মা অটো অ্যান্ড চায়না ব্যাটারি দোকানের সামনে থেকে ইজি বাইকের ৫ টি ব্যাটারি ও একটি ইজি বাইক উদ্ধার করেন।

এ সময় রাজিব হাওলাদারকেও আটক করা হয়। পরে রাজিবের দেওয়া তথ্য মতে গরিয়াগাবা এলাকার চৌমুহনী বাজার ব্রিজের ঢাল থেকে আরও একটি চুরি হওয়া ইজি বাইক উদ্ধার করা হয়।

পরে আটকদের বিরুদ্ধে ইজি বাইক চালক খলিলুর রহমান উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর আসামিকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD