সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জ‌রিমানা

ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জ‌রিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরের ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরের সদররোড, হাসপাতাল রোড ও প্যারারা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব‌রিশাল জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক শাহ শোয়াইব মিয়া  জানান, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে নগরের ‘জেনারেল ডিজিটাল মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার এবং স্যাম্পল ওষুধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য কেটে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির অপরাধে আরও পাঁচটি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সূমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া।

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট এবং ওষুধ আর সংরক্ষণ করবে না বলে জানিয়েছে অভিযুক্তরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD