শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল শীতবস্ত্র

প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল শীতবস্ত্র

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ করুনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ উপহার দিয়েছে স্থানীয় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা।

স্কুলের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ভাইস চেয়াম্যান মো. আব্দুস ছোবাহান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা নিজাম উদ্দীন ও শওকাতুল আলম পান্না মৃধা।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বেতাগী নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন শামীম সিকদার, বরগুনা প্রেসক্লাবের সদস্য শাহ আলী প্রমুখ।

অবহেলিত প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা স্কুল ড্রেস ও শীতবস্ত্র পেয়ে আনন্দিত।

কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এজেডএম শিমুল বলেন, আমাদের এ সেচ্ছাসেবী সংগঠনটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি থেকে গত তিন বছরে বরগুনার বিভিন্ন জায়গায় মসজিদ, মাদরাসা ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD