শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গর্ত খুঁড়তেই বের হলো গ্যাস

গর্ত খুঁড়তেই বের হলো গ্যাস

Sharing is caring!

অনলাইন ডেক্স: পাকা ঘর নির্মাণ করতে মাটি পরীক্ষার জন্য গর্ত করা হয়। সে গর্ত থেকে গ্যাস বেরিয়ে আসায় গ্যাসকূপ থাকার সম্ভাবনার খবরে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলার শাওড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে গ্যাস বের হওয়ার শব্দ শুনতে স্থানটি এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, গর্তের ভেতর থেকে গ্যাস বের হওয়ার শব্দ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা এইচএম টিপু জানান, শাওড়া গ্রামে রাস্তার পাশের জমিতে পাকা ঘর নির্মাণের জন্য গত বুধবার মাটি পরীক্ষা করান ব্যবসায়ী হাফিজুর রহমান। মাটি পরীক্ষার জন্য খুঁড়ে রাখা গর্ত থেকে শুক্রবার দুপুরে প্রাকৃতিক গ্যাস বের হওয়ার শব্দ শুনে সেখানে  জ্বলন্ত ম্যাচ কাঠি ছুড়ে স্থানীয় কতিপয় যুবক। এসময় সেখানে আগুন জ্বলতে শুরু করলে ভয় পেয়ে ওই যুবকরা ৯৯৯ নাম্বারে ফোন করেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে গর্তটি মাটি চাপা দিয়ে রাখেন। এখনও ওই স্থান থেকে গ্যাস বের হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

গৌরনদী ফায়ার স্টেশনের সদস্য আক্তার উদ্দিন জানান, স্থানটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংরক্ষিত স্থানে জনসাধারণ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্কতামূলক নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD