শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে নোটিশ বিহীন ঐতিহ্যবাহী হাজী মহসিন মার্কেটের নাম পরিবর্তন

বরিশালে নোটিশ বিহীন ঐতিহ্যবাহী হাজী মহসিন মার্কেটের নাম পরিবর্তন

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ বরিশালে কালের সাক্ষী হাজী মহসিন মার্কেট বিধ্বস্তের পথে। কোনো ধরনের নোটিশ বা কথা না বলেই সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। লঞ্চঘাট শাপলা চত্বর সংলগ্ন ঐতিহ্যবাহী হাজী মহসিন মার্কেটের নাম পরিবর্তন করে ডিসি মার্কেট এর নাম করণ করা হয়েছে।

হঠাৎ করে হাজী মহসিন মার্কেটের নাম পরিবর্তনের বিষয়টি স্থানীয়দের মনে আতংক বিরাজ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ২৯ নভেম্বর দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় হাজী মহসিন হকার্স মার্কেট লেখা সাইনবোর্ড সরিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ডিসি মার্কেট বরিশাল লেখা সাইনবোর্ড লাগিয়ে দেয়।

তবে স্থানীয় দোকানী জানান ১৯৮৩ সালে সাবেক জেলা প্রশাসক এম.এ.বাড়ি জমিটি বরাদ্দ দিয়ে হাজী মহসিন মার্কেট নামে নাম কারণ করেন। ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে কোনো কিছু না বলে,এ্যাসিলেন্ড অফিস থেকে লোকজন এসে ডিসি মার্কেট লেখা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে চলে যায়।

এবিষয়ে আমরা ব্যবসায়ীরা,এ্যাসিলেন্ড অফিসে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের সাথে কথা বলেন,তিনি ব্যবসায়ীদের পরামর্শ দেও যে, সকল ব্যবসায়ী মিলে ডিসি মহোদয়ের কাছে যাওয়ার জন্য। তবে সুশীল সমাজের দাবি, ৪১ বছরের ঐতিহ্য হাজী মহসিন মার্কেটর নাম পরিবর্তন না করে।

হাজী মহসিন মার্কেট উন্নত মানের করা হয়, এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কামাল হোসেন নামে এক ক্রেতা বলেন, আমার বয়স ৩২ বছর,কিন্তু আজ হাজী মহসিন হকার্স মার্কেটের নাম পরিবর্তন করতে আছে। আমার বাবা ছোটো থেকেই এই মার্কেটে নিয়েই আমাদের আসেন,কখনই এই মার্কেটে সরকারি উর্ধ্বতন কোনো কর্মকর্তা দেখি নাই বলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, মুঠোফোনে সংযোগ পাওয়া যায় নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD