শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জালনোটসহ এক ব্যক্তি আটক

জালনোটসহ এক ব্যক্তি আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:  বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ এলাকা থেকে জালনোটসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
এর আগে বেলা সোয়া ১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক মো. নজরুল ইসলাম বাবলু (৪৩) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাঘর ইউনিয়নের নারিকেলবাড়ীয়া এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। তার কাছ থেকে ৬০ হাজার টাকা সমপরিমাণ (১ হাজার টাকার ৬০টি নোট) বাংলাদেশি জাল টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD