সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, ৩ দিন পর মিলল মরদেহ

ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, ৩ দিন পর মিলল মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক নোমানের (২৭) মরদেহ পাওয়া গেছে। ঘটনার তিন দিন পর তার মরদেহ মিলল।

রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার স্লুইস গেট থেকে পুলিশ নোমানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাতার খাল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় একদল যুবক জুয়া খেলছিল। সেখানে পুলিশ পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ৪ যুবক নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে ৩ জনের সন্ধান মিললেও নোমান নিখোঁজ হন।

এ ঘটনায় নোমানের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মেঘনায় ভাসছিল যুবকের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD