শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
চলছে দু’দিনব্যাপী বীমা মেলা

চলছে দু’দিনব্যাপী বীমা মেলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে বীমা করি প্রতিজনে স্লোগানকে সামনে রেখে বরিশালে প্রথমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী বীমা মেলা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বরিশাল নগরের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে বীমা মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সবার জন্য উন্মুক্ত ও প্রবেশ ফি মুক্ত এ মেলা চলবে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আইডিআরএ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত মেলার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্সুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

মেলায় ১১০টি স্টলে দেশের ৮১টি বীমা প্রতিষ্ঠানের স্টল বসেছে। আগত দর্শনাথীরা মেলা প্রাঙ্গণে আসা বিভিন্ন স্টল থেকে বীমার বিষয়ে জানতে
পারবেন। বীমা মেলা উপলক্ষে সকাল থেকেই বীমা গ্রাহক ও দর্শনার্থীরা আসতে শুরু করে মেলা প্রাঙ্গণে। দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে মেলার স্টলগুলো। নিয়ন্ত্রক সংস্থাসহ সরকারি-বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীসহ কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD