রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
৬০০ টন পাথর নিয়ে একটি কার্গো ডুবি

৬০০ টন পাথর নিয়ে একটি কার্গো ডুবি

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাগেরহাটের মোংলায় ৬০০ টন পাথর নিয়ে একটি কার্গো ডুবে গেছে। তবে জাহাজে থাকা মাস্টারসহ ১০ জন সাঁতরে আরেকটি জাহাজে আশ্রয় নিতে পেরেছেন।

বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বন্দরের হাড়বাড়িয়া এলাকার তিন নম্বর অ্যাংকোরেজের লাল বয়া এলাকায় কার্গোটি ডুবে যায়।

ডুবে যাওয়া ‘এম ভি মাস্টার দিদার’ নামে জাহাজটির সার্ভে সনদ মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন ছিল বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ।

তিনি বলেন, পাথর নিয়ে ডুবে যাওয়া ‘মাস্টার দিদার’ জাহাজের মালিক দেলোয়ার হোসেনকে ডাকা হয়েছে। দ্রুত এটি উত্তোলনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ সার্ভে সনদ নিয়ে কীভাবে পণ্য পরিবহন করছে, তারও ব্যাখ্যা চাওয়া হবে। তবে হারবাড়িয়া এলাকায় পাথর নিয়ে জাহাজ ডুবলেও মোংলা বন্দরের মূল চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে জানতে লাইটার জাহাজটির মালিক দেলোয়ার হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD