সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
পল্লী সঞ্চয় ব্যাংকের ২ কর্মচারীকে মারধর,,আটক ২

পল্লী সঞ্চয় ব্যাংকের ২ কর্মচারীকে মারধর,,আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের নাজিরপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই কর্মচারীকে মারধরের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের ভেতর অবস্থিত পল্লী সঞ্চয় ব্যাংকে এ ঘটনা ঘটে।

ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন জানান, দুপুরে তাদের অফিসে ঢুকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ব্যাংকের মাঠ সহকারী মো. শাহ নেওয়াজ (৩২) ও শামসুল হক কাজীকে (৩৫) মারধর করা হয়। এ সময় অন্যরা ঠেকাতে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হন। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বেলুয়া গ্রামের ফজলুল হকের ছেলে মো. অহিদুজ্জামান (৪২) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মো. শাহীনকে (৩৫) আটক করা হয়েছে।

আটকদের মধ্যে মো. শাহিন ওই ব্যাংকের গ্রাহক। ওই ব্যাংকে থাকা সিসি ক্যামেরা থেকে দেখা গেছে, কথা কাটাকাটির একপর্যায়ে মো. শাহিন ওই ব্যাংকের মাঠ সহকারী শামসুল হক ও শাহ নেওয়াজকে থাপ্পর দেন। পরে অফিসের অন্য কর্মচারীরা তাদের আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব কুমার দাশ জানান, এ ঘটনার অভিযোগ শুনে অভিযুক্তদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD