রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
অধিনায়ক হিসেবে নতুন উচ্চতায় মাশরাফি

অধিনায়ক হিসেবে নতুন উচ্চতায় মাশরাফি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: অধিনায়ক হিসেবে ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন বাংলাদেশ দলের দলপতি মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৪০তম অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে শততম ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করলেন ম্যাশ।

আজ বুধবার নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস করতে নেমেই অধিনায়কদের মহাকীর্তির তালিকায় প্রবেশ করেন মাশরাফি।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১টি টেস্ট, ৭১টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট অধিনায়ক নির্বাচিত হন ম্যাশ। ঐ সফরের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মাশরাফি। ফলে পুরো টেস্টে দলকে নেতৃত্ব দিতে পারেননি তিনি। তবে ঐ টেস্টটি ৯৫ রানে জিতেছিলো। তাই রেকর্ড বই বলছে, একটি টেস্ট নেতৃত্ব দিয়ে একটিতেই জয় পেয়েছেন মাশরাফি।

তবে ৭১ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৪০টি জয় ও ২৯টিতে হার এবং ২৮টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করে ১০ টিতে জয় ও ১৭ টি হারের স্বাদ নেন মাশরাফি। ম্যাশের পরই বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাবেক দলনেতা মুশফিকুর রহিম। ৯৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন মুশফিক।

তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে নিজ দেশকে নেতৃত্ব দিয়েছেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। ৩৩২ টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD