সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
ইউএনও হত্যাচেষ্টা মামলায় রবিউলের ১০ বছরের কারাদণ্ড

ইউএনও হত্যাচেষ্টা মামলায় রবিউলের ১০ বছরের কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর মামলায় আসামি রবিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি পৃথক ধারায় তাকে ১০ বছর ও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে তাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ছয় মাসের জেলে থাকতে হবে।

রায় ঘোষণার সময় আসামি রবিউল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ওয়াহিদা এবং তার বাবাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ৩ সেপ্টেম্বর ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর ওই বাসভবনের কর্মচারী রবিউল ইসলামসহ কয়েকজনকে আটক করা হয়। টাকা চুরির অপরাধে ইউএনও অফিসের কর্মচারী রবিউলকে চাকরিচ্যুত করায় ক্ষোভ থেকে ইউএনওর ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD