সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
ভোটকক্ষে ঢুকতে বাধা, কর্মকর্তার ওপর চট‌লেন মেয়র

ভোটকক্ষে ঢুকতে বাধা, কর্মকর্তার ওপর চট‌লেন মেয়র

Sharing is caring!

অনলাইন ডেক্স: জেলা পরিষদ নির্বাচনে ভোট কক্ষে প্রবেশ করতে গিয়ে বাধা পেয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

ভোটকেন্দ্রে একসঙ্গে একাধিকজনকে নিয়ে প্রবেশ করতে গেলে সোমবার (১৭ অক্টোবর) বরিশাল জিলা স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘ‌টে।

আর এ চিত্র মেয়রের নিজস্ব ফেসবুক পেজ থেকেই লাইভ করা হয়েছে।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, মেয়র সাদিক আব্দুল্লাহ বিনা ভোটে সদ্য নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা পরিষদের সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেন চুন্নুসহ কয়েকজনকে নিয়ে কেন্দ্রের দিকে যান।

ভোটকক্ষের প্রবেশের গেটে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম অনুরোধ জানান, যেন একাধিক ভোটার নিয়ে মেয়র প্রবেশ না করেন।

এরপরে ভোট কক্ষের সামনে পৌঁছালে ইউএনও মনিরুজ্জামান মেয়র সাদিক আব্দুল্লাহকে জানান, ভোটকেন্দ্রে একাধিক ভোটার নিয়ে প্রবেশ করা যাবে না।

এসময়ে মেয়র সাদিক আব্দুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, ‘আমি কি ঢুকছি এখানে ? আমি কি ঢুকছি ? কেন সিন ক্রিয়েট করতেছেন ? আপনি কে ? আমি কি ঢুকছি ? তারপরও আপনি কথা বলতেছেন। আমি কি বাচ্চা শিশু? যেভাবে ভাবটা ধরেন তাতে বুঝায় দল বাইধা ঢুকতেছি। ভোটার হইছে ১৭৪ জন। তাহলে সমস্যা কোথায় আপনাদের ?’

এরপর আরও কিছু কথপোকথনের পর ইউএনও মনিরুজ্জমান মেয়রকে বলেন, আপনাকে কিছু বলিনি স্যার।

এরপ‌রে মেয়র ক‌ক্ষে প্রবেশ ক‌রেন ভোট দেওয়ার জন্য ।

আর এই পুরো ঘটনা সিটি মেয়রের ফেসবুক পেইজ থেকে লাইভ করা হয়। যেখানে ইউএনওর সাথে বাদানুবাদ শেষে মেয়র কক্ষে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্র থেকে বের হয়ে যেতে দেখা যায়।

মেয়রের ফেসবুক আইডির লাইভে এই ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যদিও মোবাইলে ইউএনও মনিরুজ্জামান বাগবিতণ্ডার কথা অস্বীকার করেছেন।

এ বিষ‌য়ে কোন মন্তব্য কর‌তে রা‌জি হন‌নি বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার নুরুল আলম। ত‌বে তিনি ভোট কেন্দ্রে ফেসবুক লাইভ করার কোনো বিধান নেই ব‌লে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD