সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
ববিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ শুরু

ববিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ শুরু

Sharing is caring!

অনলাইন ডেক্স: জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ভর্তি সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

দুপুর ১২টা থেকে শুরু হয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদন গ্রহণ করা হবে আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট bu.ac.bd তে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এর উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে আবেদন পদ্ধতি এবং বিভিন্ন অনুষদ ও বিভাগসমূহের জন্য আরোপিত শর্তসমূহ বিস্তারিতভাবে জানতে পারবেন।

এছাড়া admission.bu.ac.bd অথবা জিএসটি ওয়েবসাইট gstadmission.ac.bd ওয়েবসাইটে গিয়ে ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত আবেদন সম্পন্ন করতে পারবেন।

গুচ্ছভুক্ত প্রতিটি বিশশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে আসন সংখ্যা ১৪৪০ থেকে বাড়িয়ে ১৪৯০ করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ৬০০টি।

সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক এবং আইন অনুষদে আসন সংখ্যা ৫৯০টি, ব্যবসা শিক্ষা অনুষদে আসন রয়েছে ৩০০টি।

এছাড়া ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে জিপিএ’র ওপরে আগের মতো এবারও কোনো মার্কস থাকছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD