শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গৃহবধূ ধর্ষণ মামলায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গ্রেফতার

গৃহবধূ ধর্ষণ মামলায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: গৃহবধূকে কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশারকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

গ্রেফতার এসআই মো. আবুল বাশার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার আ. জলিল খানের ছেলে। মামলা দায়েরকারী ভুক্তভোগী ওই নারী (৩৭) বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন কাশিপুরের ইছাকাঠী এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া ওই মলার এজাহার সূত্রে জানাগেছে, গত ৫ অক্টোবর ভুক্তভোগী নারী একটি অভিযোগের বিষয়ে আলাপ করতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল বাশারের কাছে যান। তার সঙ্গে কথা বলার সময় উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশারের সঙ্গে কথা হয় এবং মোবাইলফোন নম্বর আদান-প্রদান হয়। এর কয়েকদিন পরে ১৩ অক্টোবর বিকেলে এসআই মো. আবুল বাশারকে অন্য একটি মামলার জন্য ফোনকল করেন ভুক্তভোগী ওই নারী।

এসময় ভুক্তভোগী নারীর অবস্থান জানতে চান এসআই মো. আবুল বাশার। অবস্থান জানালে তিনি সেখানে যান এবং তার অফিসে নিয়ে যাওয়ার কথা বলেন। এ কথা বলে ভিকটিমকে ১৩ অক্টোবর বিকেল ৪ টার দিকে বরিশাল নগরের প্যারারা রোডস্থ হোটেল আলভি আবাসিকের ২০৪ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে কথাবার্তার এক পর্যায়ে এসআই মো. আবুল বাশার ভুক্তভোগীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে বিকেল ৫টার দিকে হোটেল থেকে ভুক্তভোগী বের হয়ে আসেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে থানা পুলিশের দারস্থ হন।

এদিকে কোতোয়ালি মডেল থানাধীন স্টীমার ঘাট পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জ আবুল বাশা‌রের বিরু‌দ্ধে ওই এলাকায় চাঁদাবাজীর অভিযোগ রয়েছে এলাকাবাসীর। সেইসঙ্গে মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শে কর্মরত থাকা অবস্থায় সাংবা‌দিক নির্যাত‌নের ঘটনায় সাম‌য়িক বরখাস্তও হ‌য়েছি‌লেন তিনি।

অপরদিকে এসআই আবুল বাশারকে সাসপেন্ড করা হয়েছে ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD