শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পুলিশ-মৎস্য কর্মকর্তাকে বাঁশ দিয়ে পেটাল জেলেরা

পুলিশ-মৎস্য কর্মকর্তাকে বাঁশ দিয়ে পেটাল জেলেরা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যসহ ২০ জন। এ সময় তাদের বাঁশ দিয়ে পেটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গৌরবদী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ  জানান, তার নেতৃত্বে ১৬ পুলিশদস্যসহ মোট ২০ জনের একটি আভিযানিক দল ট্রলার ও স্পীড বোট নিয়ে আজ ভোরে খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে যান। সেখানে ইলিশ আহরণকারী জেলেদের কাছাকাছি যাওয়া মাত্রই অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়।

তিনি বলেন, জেলেদের ট্রলারে থাকা বাঁশ দিয়ে আমাদের আভিযানিক দলের ওপর আকস্মিক হামলা চালানো হয়। এ সময় আরও অনেক জেলে নৌকা নিয়ে আমাদের দিকে ছুটে আসে। তখন পরিস্থিত শান্ত করতে পুলিশ দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। তবে তার আগেই হামলায় আমাদের দলের ২০ জন সবাই কম-বেশি আহত হয়। আর মাথায় আঘাত লেগে গুরুত্বর আহত হন থানা পুলিশের কনস্টেবল মাহফুজ।

তিনি আরও বলেন, হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্পীড বোটের সহায়তায় ধাওয়া দিয়ে নয় জনকে আটক করা হয়। হামলার ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, অভিযানের বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। মৎস্য অধিদপ্তর জেলা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি খালিশপুরে মেঘনা নদীতে আভিযানিক দলের ওপর হামলা চালানো হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা বলেন, চারদিক থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে আমাদের আভিযানিক দলকে ঘিরে ফেলে জেলেরা। জেলেদের হামলায় কনস্টেবল মাহফুজ গুরুত্বর আহত হয়েছেন, তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।  আভিযানিক দলে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। নয় জনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে বাকী হামলাকারীদেরও আটকের চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD