মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিমানবন্দর এলাকায়,,ইলিশ জব্দ

বিমানবন্দর এলাকায়,,ইলিশ জব্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ পরিবহনের দায়ে দুইজনকে জরিমানা করেছে ‌‌‌ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের থেকে ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) তাদের বিমানবন্দর এলাকা থেকে এয়ারপোর্ট থানা পুলিশ আটক করে।

উপজেলা ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, সকালে বিমানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল বিমানবন্দরে আসেন আলমগীর ও মানুষ নামের দুই ব্যক্তি। এসময় তাদের সঙ্গে থাকা কার্টুন থেকে ৪ কেজি ইলিশ মাছ পাওয়া যায়।  নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুই জনকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানায় সোপর্দ করে বিমানবন্দর প্রশাসন।

পরে ওই দুই ব্যক্তিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ‌‌‌ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা দুই জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

এছাড়াও কার্টুন থেকে উদ্ধার করা ইলিশ স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা।

তিনি আরও জানান, এছাড়া এদিন নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD