সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মিয়ানমারে সহিংসতায় মানবিক বিপর্যয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

মিয়ানমারে সহিংসতায় মানবিক বিপর্যয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশে সহিংসতা বেড়েই চলেছে। এতে ব্যাপক মানবিক বিপর্যয় ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

জেনেভায় ইউএনএইচসিআর মুখপাত্র এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন।

মিয়ানমারের সহিংসতার শিকার হয়ে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অনেকেই  নিরাপত্তার আশায় বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বান্দরবান এলাকায় আশ্রয় নিচ্ছে।

এ বিষয়ে জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ইউএনএইচসিআর-এর  মুখপাত্র আন্দ্রেজ মেহেসিক বলেন, মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশের সহিংস ঘটনায় আমরা উদ্বিগ্ন। সেখানে অভ্যন্তরীণ ভাবে মানুষেরা স্থানচ্যুত হচ্ছে।

মিয়ানমারে মানবিক সোয়তা দেয়ার জন্য ইউএনএইচসিআর প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরকে সহায়তা দেয়ার জন্যও প্রস্তুত ইউএনএইচসিআর।

এছাড়া সংস্থাটি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও নেতৃত্বের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD