মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বরিশালে ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

বরিশালে ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন, দশম ধাপে বেতন স্কেল নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ, আউট সোর্সিং পদ্ধতি বাতিল করে নিয়োগকৃত ও উন্নয়নখাতের কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় শাখার ব্যানারে শনিবার (০১ অক্টোবর) বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিভাগীয় সমন্বয়ক গোলাম কাদের তানুর সভাপতিত্বে এবং কমিটির সদস্য মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, জেলা ও দায়রা জজ আদালতের নাজির হেদায়েতুন্নবী জাকির, প্রাথমিক শিক্ষক মো. সাব্বির হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. মজিবুর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারী জহিরুল হক সালাম, কৃষি বিভাগের কর্মচারী আবুল কালাম আজাদ ও বিএসটিআই কর্মচারী মইনুল হোসেনসহ অন্যান্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD