শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন।

ওই গৃহবধূর নাম ফারজানা আক্তার (২২)। তিনি উপজেলার গারুরিয়া ইউনিয়নের দেউলী গ্রামের চায়ের দোকানি সাইফুল সিকদারের স্ত্রী। তিনি এক সন্তানের মা।

ওসি আলাউদ্দিন মিলন জানান, বুধবার ভোরে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

ওসি জানান, গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা না হত্যা- মরদেহের ময়না তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

গারুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. মোকলেচুর রহমান জানান, ফারজানার স্বামীর দেউলী গ্রামের দিঘির পাড়ে চায়ের দোকান রয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১১টায় সে ঘরে ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পেয়েছে। ফারজানার মরদেহের পা বাকানো অবস্থায় ছিলো।

এ বিষয়ে ওসি বলেন, কেন পা বাঁকানো ছিলো, আমরা বলতে পারবো না। সেটা চিকিৎসক বলতে পারবেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD