রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল বোর্ডে অনুপস্থিত ৮৪৫ পরীক্ষার্থী, বহিষ্কার ৫

বরিশাল বোর্ডে অনুপস্থিত ৮৪৫ পরীক্ষার্থী, বহিষ্কার ৫

Sharing is caring!

অনলাইন ডেক্স: মাধ্যমিক (এসএসসি) ভূগোল ও পরিবেশ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮৪৫ পরীক্ষার্থী। সেসঙ্গে অসদুপায় অবলম্বন করায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার
করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৮৭টি পরীক্ষাকেন্দ্রে আজ মোট ৫৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে এরমধ্যে অংশগ্রহণ করেছে ৫৩ হাজার ৮১৫ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ৮৪৫
জন। আর শতকরা হিসাবে এর হার ১ দশমিক ৫৪।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৫৩ জন রয়েছে, এরপর পটুয়াখালীতে ১৭৭ জন, ভোলায় ১৪২ জন, পিরোজপুরে ৯৯ জন, বরগুনায় ৮৯ জন, ও ঝালকাঠিতে ৮৫ জন রয়েছে।

অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে ৫ জনের মধ্যে একজন পটুয়াখালীর দশমিনা উপজেলার, ১ জন ঝালকাঠির কাঠালিয়া ও ৩ জন বরিশালের উজিরপুরের পরীক্ষার্থী।

উল্লেখ্য বরিশাল শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৬৩টি বিদ্যালয়ের ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৩৪৬ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৬৩০ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য
বরিশাল জেলায় ৪টি এবং বোর্ডের অপর ৫টি জেলায় ৫টি ভিজিলেন্স টিম রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD