রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল থেকে ভারতে পাঠানো হচ্ছে ইলিশ

বরিশাল থেকে ভারতে পাঠানো হচ্ছে ইলিশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল থেকে ভারতে আরও ৮ টন ইলিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বরিশাল নগরের পোর্ট রোডস্থ বেসরকারি মৎস অবতরণ কেন্দ্র থেকে দুটি ট্রাক এসব ইলিশ নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রফতানীকারক প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী নিরব হোসেন টুটুল।

তিনি জানান, এ নিয়ে বরিশাল নগরের পোর্ট রোডস্থ মোকাম থেকে ৬০ টন ইলিশ ভারত গেছে। এর আগে তিন দফায় ৫২ টন ইলিশ ভারতে পাঠানো হয়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ইলিশ পাঠানো যাবে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বরিশাল থেকে ৪ ব্যবসায়ীকে ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবেন তারা। এই সময়ের মধ্যে আরও দুই দফা ইলিশ পাঠানোর চিন্তা করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

বহনকারী ট্রাকের চালকের সহকারী শফিকুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার মধ্যে ইলিশ নিয়ে বেনাপোলে পৌঁছানোর কথা। প্রতিটি গাড়িতে ইলিশের দুইশত কার্টুন রয়েছে।

এদিকে শ্রমিকরা জানান, প্রতি কার্টুনে ২০ কেজি করে ইলিশ রয়েছে।

বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, রফতানীকারী প্রতিষ্ঠান জানিয়েছে ৮ থেকে ১০ টন ভারতের উদ্দেশে পাঠাবে। তবে শেষ পর্যন্ত কি পরিমাণ পাঠানো হয়েছে সেই হিসেব জানাতে কিছুটা সময় লাগবে।

ইলিশ রফতানির কারণে বাজারে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন পোর্ট রোড মোকামের খুচরা ইলিশ বিক্রেতা মো. গফুর। তিনি বলেন, শনিবার ও আজ রোববার এক কেজি সাইজের ইলিশ ১১ শত থেকে ১২ শত টাকায় এবং কেজির নীচে এলসি সাইজের ইলিশ ৯ শত থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের দাম বাড়ার প্রভাব গোটা দেশে রয়েছে। তাই শুরুতে ধারণা করা হচ্ছিলো এর প্রভাব ইলিশেও পড়বে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইলিশের দাম তেমন একটা বাড়েনি। বর্তমানে এক কেজি সাইজের ইলিশ প্রতিকেজি ১৩ শত টাকার মধ্যে বিক্রি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এর থেকে দাম কমে গেলে জেলে থেকে শুরু করে মৎস ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে মাছের আমদানি বাড়লে দাম কমার কথা বলছেন সামুদ্রিক ফিশিং বোটের জেলেরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD