রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা প্রতিবাদ

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা প্রতিবাদ

Sharing is caring!

অনলাইন ডেক্স: নোয়াখালীর জেলা শহর মাইজদীর লক্ষীনারায়ণপুর এলাকায় স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতা হত্যার প্রতিবাদে খুনিদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা শেষ করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুলছাত্রী অদিতা হত্যার প্রধান আসামি রনির ফাঁসি দাবি করেন।

হরিনারায়ণপুর স্কুলের প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, আমরা প্রত্যেকেই যার যার জায়গায় দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে দাঁড়াতে হবে এবং সমাধান করতে হবে। কিশোর গ্যাংদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি অদিতা হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে চৌমুহনী ও মাইজদীতে ১৬০টি স্পটে ২০০টি সিসি ক‍্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক কোচিং শিক্ষক আবদুর রহিম রনি (২৫), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদকে (২০) গ্রেফতার করে। এরমধ্যে প্রধান আসামি রনি আদালত রনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD