রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন

ধর্ষণ মামলায় যুবক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলায় ধর্ষণ মামলায় রাব্বি সরদার নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাব্বি গৌরনদী উপজেলার মাগুরা মাদ্রাসা এলাকার আলমগীর সরদারের ছেলে।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাব্বি মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া গ্রামের ওই তরুণীকে (১৭) বিয়ের প্রলোভনে ফুসলিয়ে মাগুরা মাদ্রাসা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন মুরগির ফার্মের একটি ঘরে নিয়ে যান। সেখানে ওই তরুণী ধর্ষণের শিকার হন। পরদিন সকাল ৭টার দিকে ওই তরুণীকে রাব্বি ডাসার উপজেলার ফ্রেজারবোজা এলাকায় রেখে আসেন। এ সময় তরুণী রাব্বিকে বিয়ের কথা বললে তিনি ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কারো কাছে প্রকাশ না করার জন্য হুমকি দেন। লোক লজ্জার ভয়ে ফ্রেজারবোজা এলাকার একটি গাছের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই তরুণী। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তরুণীকে উদ্ধার করে। এ ঘটনার পরে মঙ্গলবার গৌরনদী থানায় মামলা করেন তরুণীর মা। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে র‌্যাব মঙ্গলবার রাত ৮টার দিকে মাগুরা মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে রাব্বিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি ওই তরুণীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) তাকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD