রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশে শোক

ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশে শোক

Sharing is caring!

অনলাইন ডেক্স: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। শোকের এ তিন দিন শুক্রবার, শনিবার ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী মন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়,  ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আলাদা বার্তায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে ছিলেন তিনি।

সত্তর বছর ধরে যুক্তরাজ্যের সিংহাসনে আসীন থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মৃত্যুবরণ করেন। ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

উইনস্টন চার্চিল থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাসসহ রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালে ১৫জন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD