মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বজ্রপাতে ৭ জনের মৃত্যু

বজ্রপাতে ৭ জনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মাটিকোড়া গ্রামের শাহীন ও তার বাবা আফছার আলী, পাশের শিবপুর গ্রামের আপন দুই ভাই শাহআলম ও মোন্নাফ এবং তাদের প্রতিবেশী শমসের আলী।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আমার ইউনিয়নের মাটিকোড়া গ্রামে কৃষকরা মাঠে ধানক্ষেত পরিচর্যা করছিলেন। আকাশে হঠাৎ মেঘ দেখা দিলে ১৩ জন একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে সাতজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এরই মধ্যে সবগুল মরদেহ উদ্ধার করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD