রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নৌকাডুবে ১৩ জনের মৃত্যু

নৌকাডুবে ১৩ জনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: পাকিস্তানে একটি নৌকাডুবে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার ২৫ জন ওই নৌকায় ছিল। তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই নৌকাটি ডুবে যায়।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৯ আগস্ট) সিন্ধু প্রদেশের সিন্ধু নদে ওই দুর্ঘটনা ঘটেছে। সিন্ধুর সেহওয়ান শহরের বিলাওয়ালপুর গ্রামে বন্যাকবলিত লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ২৫ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। এরই মধ্যে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী।

বন্যায় দেশটিতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত তিন কোটির বেশি। এছাড়া নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ ফসল। এ অবস্থায় বৈশ্বিক দাতা সংস্থাগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানি অর্থমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি।

দক্ষিণ এশিয়ার এই দেশটি আগে থেকেই অর্থ সংকটে ভুগছে। উচ্চ মূল্যস্ফীতি, রুপির মান কমে যাওয়া এবং ব্যাংকে নগদ অর্থের ঘাটতির মতো সমস্যা মোকাবিলা করতে হচ্ছে তাদের।

পাকিস্তানকে চলমান অর্থনৈতিক সংকট থেকে উদ্ধারে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তার বিষয়ে এ সপ্তাহেই সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেক্ষেত্রে সংস্থাটি সাম্প্রতিক বন্যার প্রভাব বিবেচনা করবে বলে আশা করছেন দেশটির অর্থমন্ত্রী।

দেশটির ৬৬ জেলাকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগে আক্রান্ত’ হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে বেলচিস্তানের ৩১টি, সিন্ধু প্রদেশে ২৩টি খাইবার পাখতুনখোয়ায় ৯টি এবং পাঞ্জাবের তিন জেলা বন্যায় প্লাবিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD