রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
চুরির অপবাদে কিশোরকে বেঁধে রাখার অভিযোগ

চুরির অপবাদে কিশোরকে বেঁধে রাখার অভিযোগ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়াতে নারিকেল চুরির অভিযোগে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোরকে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে ওই কিশোরের চাচাতো ভাই সোহাগ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, নারিকেল চুরির অভিযোগে মারুফকে পিঠমোড়া করে বেঁধে রাখার কথা বলা হয়েছে। এ ঘটনায় মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার (২৩ আগস্ট) আদালতে পাঠানো হবে।

এদিকে গ্রেফতারের আগে মোখলেছুর রহমান জানান, তার বাড়ির গাছ থেকে নারিকেল চুরির সময় মারুফকে হাতে নাতে ধরা হয়েছে। পরে তাকে বাড়ির সামনের সিঁড়িতে বসিয়ে রাখা হয়। পরে মারুফের বাবা ফরিদ উদ্দিনকে খবর দেওয়া হয়। ফরিদ উদ্দিন এলে চুরির বিষয়টি তাকে অবগত করে ছেলেকে তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, এ সময় মারুফকে কোনো ধরনের মারধর বা নির্যাতন করা হয়নি। আমার মা মারুফকে খাবারও দিয়েছেন। ভবিষ্যতে যাতে মারুফ আর চুরি না করে এজন্য পিঠমোড়া করে বেঁধে রাখা হয়। আর ওই সময় আরেক কিশোর মারুফের ওই অবস্থার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে থানা পুলিশও ঘটনাস্থলে এসে নির্যাতনের কোনো তথ্য পায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD