রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন

বজ্রপাতে ২ জনের মৃত্যু

Sharing is caring!

ক্রাইমসিন ডক্সে: পটুয়াখালীর গলাচিপায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামে ও গলাচিপায় পৌর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের গণি প্যাদার ছেলে মামুন প্যাদা (৩৮) ও গলাচিপা পৌর এলাকার মোস্তফা হাওলাদার (৫০)।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বিকেলে মামুন নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির কাছে একটি পুকুর পাড়ে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় মোস্তফা নিজ কৃষি ক্ষেতে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD