মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
মেঘনা নদী থেকে চার জন জীবিত উদ্ধার

মেঘনা নদী থেকে চার জন জীবিত উদ্ধার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনায় ৩২০ টন পাথর বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডে চার জন আরোহী (ক্রু) ছিল, তাদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

এর আগে রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল   বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ৩২০ টন পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি যাচ্ছিল। পথে বৈরী আবহাওয়ার কারণে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় চার জন ক্রুসহ বাল্কহেডটি ডুবে যায়।

খবর পেয়ে  বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন কালীঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল থেকে ডুবে যাওয়া বাল্কহেডের চার জন ক্রুকে জীবিত উদ্ধার করে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী জানান, বৈরী আবহাওয়ার কারণে মেঘনা উত্তাল রয়েছে। বাল্কহেডটি উত্তাল মেঘনায় কাত হয়ে ডুবে যায়। যদিও বর্তমানে বাল্কহেডটির নিচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটির ক্রু-দের কোস্টগার্ড উদ্ধার করেছে, কেউ নিখোঁজ নেই। উল্টোভাবে থাকা বাল্কহেডটি শনাক্ত করা গেলেও উদ্ধার কাজে সময় লাগবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD