রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন

অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সীমাহীন দূর্ণীতি ও নারী কেলেংকারীর অভিযোগ এবং শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্কের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হককে দ্রুত অপসারন করে শাস্তির আওতায় আনার দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (১৪-আগস্ট-২০২২ ইং) সকাল ১০ টার সময় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের কলেজ গেট সড়কে শতাধিক শিক্ষার্থী প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে, প্রথম বর্ষের শিক্ষার্থী তাজবি, সানিয়া আক্তার ও সানাউল, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বেলাল হোসেন ও বিথী আক্তার। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, জাল-জালিয়াতি, সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও সম্প্রতি সহকর্মী এক কলেজ শিক্ষিকার সাথে পরকিয়ার কলরেকর্ড ভাইরাল হওয়ায় অভিযুক্ত অধ্যক্ষ আহসানুল হকের দ্রুত অপসারন ও শাস্তির দাবি করেছেন এবং যতক্ষন তাকে অপসারন না করা হবে ততক্ষন পর্যন্ত ক্লাস বর্জন ও কঠিন কর্মসূচির ঘোষনা দেয় তারা।

উল্লেখ্য, কলেজ অধ্যক্ষ আহসানুল হকের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, কলেজের অর্থ আত্মসাৎ, সহকর্মী এক শিক্ষিকার সাথে পরকিয়াসহ নারী কেলেংকারীর একাধিক অভিযোগ রয়েছে। অতি সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের এক শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্কের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানেন ভাবমূর্তি ক্ষুণ্নসহ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়াও অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত অধ্যক্ষ আহসানুল হকের অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিগত সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD