রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নবজাতকের ঠাঁই হচ্ছে শিশু নিবাসে

নবজাতকের ঠাঁই হচ্ছে শিশু নিবাসে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: ভোলায় একটি সুপারি বাগানে রেখে যাওয়া নবজাতকের ঠাঁই হচ্ছে বরিশালের আগৈলঝাড়া শিশু নিবাসে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, ভোলায় বাগান থেকে উদ্ধার করা নবজাতক গৈলা শিশু নিবাসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

শিশুকে গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগৈলঝাড়ার ছোট্টমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা জানান, নবজাতক আসার তথ্য পেয়েছেন। কিন্তু এখনও এসে পৌঁছেনি। শিশুর পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের সুপারি বাগান থেকে আনুমানিক তিনদিনের ছেলে শিশু উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, সকাল আটটার দিকে মোটর সাইকেলযোগে এক নারী ও পুরুষ পোটলা নিয়ে সুপারি বাগানে থামেন। পরে পোটলা বাগানের মধ্যে ফেলে রেখে তারা দ্রুত পালিয়ে যান। দূর থেকে এ দৃশ্য দেখে রাব্বি নামে এক যুবক পুলিশকে খবর দেন। তারা গিয়ে পোটলার মধ্যে থেকে ছেলে শিশুকে উদ্ধার করেছেন।

ওসি শাহীন ফকিরের ধারণা অনৈতিক সম্পর্কে শিশুর জন্ম হয়েছে। তাই তাকে বাগানে ফেলে পালিয়েছেন। শিশুটির বয়স ২-৩ দিন হয়েছে জানিয়ে ওসি বলেন সে সুস্থ রয়েছে।

যারা শিশুকে ফেলে রেখে গেছেন, তাদের সন্ধানে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। তাদের খোঁজ পেলে শিশু সম্পর্কে ও ফেলে রেখে যাওয়ার কারণ জানা যাবে।

ওসি আরো জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধমে নবজাতককে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা শিশু নিবাসে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD