মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রাপ্ত বেকার-যুবতীদের জন্য চাকরি মেলা

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রাপ্ত বেকার-যুবতীদের জন্য চাকরি মেলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ০৩ আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ বরিশাল টিটিসি প্রাঙ্গনে জিএফএ প্রকল্পের উদ্যোগে কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রাপ্ত বেকার-যুবতীদের জন্য চাকরি মেলার আয়োজন করা হয়। চাকরি মেলায় ২০ টি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

জিএফএ প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রাপ্ত ১২০ জন বেকার-যুবতী এ চাকরি মেলায় অংশগ্রহণ করেন এবং পছন্দের প্রতিষ্ঠানের নিকট জীবনবৃত্তান্ত জমা প্রদান করেন। চাকরি মেলার পাশাপাশি একটি জব সেমিনারের আয়োজন করা হয়। জব সেমিনার এবং চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জনাব আমিনুর রহমান ঝান্ডা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি বিলকিস আহমেদ লিলি, বিসিক এর ডিজিএম জনাব জালিস মাহমুদ, জিআইজেড এ্যাডভাইজার জনাব সন্দীপ মন্ডল, জিএফএ টিম লিডার এ্যালেস্টার মেচিন, জিএফএ ডেপুটি টিম লিডার জনাব মো: হাবিবুর রহমান, জিএফএ ম্যানেজার জনাব মো: রফিকুল ইসলাম, জিএফএ ফাইনান্স ম্যানেজার এমি ডায়েস, প্রকল্পের বরিশাল শহরের সিটি কো-অর্ডিনেটর জনাব কাজী সাইফুর রেজা, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব ফ্রান্সিস বেপারী, বরিশাল টিটিসি এর প্রিন্সিপাল জনাব গোলাম কবির প্রমুখ।

চাকরি মেলায় তৎক্ষনাৎ চারটি প্রতিষ্ঠান ০৭ জনকে নিয়োগ প্রদান করে এবং পরবর্তীতে অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আরো ১০০ জনকে চাকরি প্রদানের প্রতিশ্রæতি প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD