রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বরিশালে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন এই স্লোগান নিয়ে ৫ জুন রবিবার সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় এর আয়োজনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগ মোঃ আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক স্বাস্থ্য বরিশাল ডাঃ মোঃ হুমায়ুন শাহীন খান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার বরিশাল ডিআইজি রেঞ্জ কার্যালয় বরিশাল মোঃ হাবিবুর রহমান প্রামানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, উপপরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় মোঃ কামরুজ্জামান সরকারসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। পরিশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD