রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বৈদ্যুতিক খুঁটির কারণে দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার যুবক

বৈদ্যুতিক খুঁটির কারণে দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার যুবক

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল নগরীর বান্দরোডে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কের মাঝে একটি বৈদ্যুতিক খুঁটি দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই সড়কের মোড় ঘুরতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটছে একের পর এক দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন কারও না কারও মায়ের সন্তান।

সড়কের মাঝে ওই বৈদ্যুতিক খুঁটির কারণে পরপর দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার যুবক। সবশেষ গত শুক্রবার রাতে বান্দরোডেও ওই বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুই যুবক নিহত হন। যদিও দুর্ঘটনায় তাদের দুজনের মৃত্যুর জন্য বেপরোয়া গতীতে মোটরসাইকেল চালানোকেই দায়ি করছেন স্থানীয়রা। আবার সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অদূরে বান্দ রোডের মোড়ে প্রায় সাড়ে তিন ফুট রাস্তার ভেতরে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। ফলে প্রায় সময়ই খুঁটিটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। বরিশাল কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই খুঁটির একটি মোটরসাইকেল আছড়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অপরজনকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে মৃত্যু হয়। নিহতরা হলেন- নগরীর বাজার রোড হাটখোলা এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা ও একই এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা।

খোঁজ নিয়ে জানা গেছে, এর পূর্বে গত বছরের ৯ আগষ্ট একই স্থানে বৈদ্যুতিক খুঁটির ওপর মোটরসাইকেল আছড়ে পড়ে আরও দুই যুবক নিহত হন। তারা হলেন- নগরীর ভাটিখানা সেকশন রোডের বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার ব্যবসায়ী মো. উজ্জল মাতুব্বর (৩৫)। দুটি দুর্ঘটনার ধরন একই ছিল বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার জানিয়েছেন, সিটি কর্পোরেশন রাস্তা প্রশস্তকরণের পর বৈদ্যুতিক খুটিটি রাস্তার মাঝেই থেকে যায়। অথচ ওই খুঁটিটি অততা গুরুত্বপূর্ণ নয়। খুঁটির সাথে তেমন কোন বৈদ্যুতিক সংযোগও নেই। যে কারণে খুঁটিটি সড়কের পাশে সরিয়ে নেয়ার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগ তা করেনি। যে কারণে খুঁটিটি এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভ‚লু বলেন, বিষয়টি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অবহিত করা হবে। তবে মোটরসাইকেল চালকদেরও সচেতন হতে হবে। বেপরোয়া গতীতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকলে দুর্ঘটনাও কমে যাবে।

এ প্রসঙ্গে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির বরিশাল বিক্রিয় ও বিতরণ কেন্দ্র-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, ‘খুটির বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগও করেনি। তার পরেও ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নেয়া হবে এবং খুঁটি সরানোর বিষয়ে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD