মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বোনের জানাজায় আংশ নিতে এসে বরিশালে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

বোনের জানাজায় আংশ নিতে এসে বরিশালে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

Sharing is caring!

এস এল টি তুহিন: বোনের জানাজায় অংশ নিতে এসে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্ৰামের আবুল কাশেম হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৪০)।

রোববার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষয়টি নিশ্চিত করেছেন রমজান হাওলাদারের মেয়ে জামাই মেহেদী হাসান সজল।  উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশ শনাক্ত করতে এসে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, শনিবার রাতে বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্ৰামের নিজ বাড়িতে মারা যান রমজান হাওলাদারের বোন ময়না বেগম। আজ রোববার সকাল ১০টায় তার জানাজার নামাজে অংশ নেওয়ার কথা ছিল। শনিবার রাতে তিনি ঢাকা থেকে রওয়ানা হয়। কিন্তু গাড়িটি উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ভান্ডারিয়াগামী যমুনা পরিবহন যাত্রী নিয়ে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ১০ জন নিহত হয়। এছাড়াও ২০ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আর্শাদ।

নিহত ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, ঝালকাঠি জেলার নেয়রি গ্ৰামের মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হো‌সেন হাওলাদার (৯), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্ৰামের কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজিব আকনের স্ত্রী আ‌নোয়ারা বেগম (২৩),  বরগুনা জেলার বেতাগী উপজেলার সোহরাব বেপারীর ছেলে মো. হা‌লিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সুতারকান্দা গ্ৰামের মৃত আওলাদ আলী মোল্লার ছেলে সেন্টু মোল্লা (৫০), উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্ৰামের মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৫), বরিশাল জেলার বাকেরগঞ্জের দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্ৰামের আবুল কাসেম হাওলাদার এর ছেলে রমজান হাওলাদার (৪০)।

দূর্ঘটনাকবলিত বাস থেকে আটজন, পাশের ডোবা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD