রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে শেবাচিমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে শেবাচিমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

Sharing is caring!

এস এল টি তুহিন: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার নামক এলাকায় রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১০ নিহত ও ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল বেলা ১২ টায় আহতদের দেখতে শেবাচিম হাসপাতালে যান বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন, শেবাচিমের পরিচালক ডাঃ সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, আহত এবং নিহতদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি সবাইকে সচেতন হবার আহবান জানান, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য-ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৯০৪৬) বাসটি ভোর সাড়ে পাঁচটার দিকে সানুহার নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে স্বজোরে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ছুঁটে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসটি কেটে বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন।

দূর্ঘটনাকবলিত বাস থেকে আটজন, পাশের ডোবা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD