মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
৭ দিনের প্রশিক্ষনের ব্যবস্থা সহ ইজিবাইক স্ট্যান্ড ও পোশাক দেয়া হবে – বিসিবির মেয়র

৭ দিনের প্রশিক্ষনের ব্যবস্থা সহ ইজিবাইক স্ট্যান্ড ও পোশাক দেয়া হবে – বিসিবির মেয়র

Sharing is caring!

বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ইজিবাইকের জন্য নগরীর প্রত্যেক ওয়ার্ডে ব্যাটারি চার্জিং সিস্টেম করে দেয়া হবে।
আপনাদের জন্য নতুন আইন করবে বরিশাল সিটি করপোরেশন। ৭ দিনের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। ইজিবাইক স্ট্যান্ড ও পোশাক দেয়া হবে। গতকাল বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারি চালিত অটো শ্রমিক কল্যান আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মেয়র আরো বলেন, আপনাদের সড়কে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। আর এ সড়ক সিটি করপোরেশনের এক্তিয়ারে। আমার অনুমতি লাগবে। আমি না থাকলে যে মেয়র হবেন তার অনুমতি লাগবে। আমি আপনাদের সবাইকে পর্যায়ক্রমে চলাচলের অনুমতি দেব। তবে সবার আগে যারা আমার ভোটার, আমি তাদের আগে অনুমতি দেব। তারপর উপজেলা, জেলা ও বিভাগের বিষয়টি দেখবো। আপনারা আমাকে দুই মাস সময় দেন, আমি সব ঠিক করে দিচ্ছি।
সমাবেশে বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল দাস সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থি ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD