রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

এস এল টি তুহিন: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার সদস্য আব্দুল মানিক হাওলাদার।

এ সময় বক্তব্য রাখেন বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলার সহ-সভাপতি গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসদ বরিশাল জেলার সদস্য কাজল দাস, সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, বিএম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রাকিব, ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক লামিয়া সাইমুন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বাজারে দিন দিন ভোজ্য তেলের সংকট বেড়েই চলছে। বাণিজ্য সচিব ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা এবং খোলা তেল ৪৪ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। যা জনগণের জীবন যাত্রার ব্যয়কে বহুগুণে বাড়িয়ে দেবে, জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

বক্তারা আরো বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্মে জনগণ দিশেহারা। দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজারে চাল, সবজিসহ সব জিনিসের দামে আগুণ। এমতাবস্থায় সরকারের গনবিরোধী সিদ্ধান্ত রাষ্ট্রকে ফ্যাসিবাদি রাষ্ট্র হিসেবে উন্মোচিত করেছে।

বক্তারা খাদ্য পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে সরকারি উদ্যোগে আমদানি ও বিতরণের দাবি জানান। একই সাথে টিসিবি’র পণ্য বিতরণেরর আওতা ও পরিমান বৃদ্ধি, গ্রাম-শহরে আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
সমাবেশ শেষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD