রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে সড়কদুর্ঘটনায় ১ জনের মৃত্যু

বরিশালে সড়কদুর্ঘটনায় ১ জনের মৃত্যু

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে তালুকদারের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান।

নিহত মো. হালিম মৃধা (৩৭) বরিশাল শহরের পলাশপুর এলাকার খোকন মৃধার ছেলে। তিনি চকবাজার এলাকায় একটি পলিথিনের দোকানে চাকরি করতেন।

এসআই মেহেদী জানান, গ্রাহকের অগ্রিম অর্ডারের পলিথিন নিয়ে রাতে ইজিবাইকে করে নেগালগঞ্জে যাচ্ছিলেন হালিম। সড়কের গর্তে চাকা পড়ে ইজিবাইকটি উল্টে যায়, নিচে চাপা পরে গুরুতর আহত হন তিনি।

ইজিবাইকের চালক হালিমকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য হালিমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD