রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল জেলায় নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫২ হাজার ৬৬১ জন

বরিশাল জেলায় নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫২ হাজার ৬৬১ জন

Sharing is caring!

এস এল টি তুহিন: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের কর্ম পরিকল্পনা নিয়েছেন বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ভোটার সংখ্যাকে ৭.৫% হারে জেলায় ১ লাখ ৫২ হাজার ৬৬১ জনকে নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ, বি, সি নামের ৩টি টিমের মাধ্যমে পর্যায়ক্রমে আগামী ২০ মে থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ এবং ১০ জুন থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম। জানা গেছে নানা তথ্য।

বরিশাল সদর : সদর উপজেলায় ৪ লাখ ৩৪ হাজার ৮২১ জন ভোটার বিদ্যমান থাকলেও ৭.৫% হারে নতুন ভোটার সংখ্যা ধরা হয়েছে ৩২ হাজার ৬১২ জন। এ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ৪৮ জন সুপারভাইজারের নির্দেশে ২১৮ জন তথ্য সংগ্রহকারী ও ১৫ জন অপারেটর আগামী ২০-০৫-২২ থেকে ০৯-০৬-২২ তারিখ পর্যন্ত বরিশাল সদর উপজেলায় নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবে। তথ্য সংগ্রহকৃত ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম এ ও সি। টিম এ আগামী ১০-০৬-২২ থেকে ১৮-০৮-২২ তারিখ এবং টিম সি ১২-০৭-২২ থেকে ১৯-০৮-২২ তারিখে পূর্বে তথ্য সংগ্রহ করা ভোটারদের নিবন্ধন কার্যক্রম শেষ করবে। টিম এ ও সি ১০৪ দিনে সকল কার্যক্রম সম্পন্ন করার সময় পেয়েছে।

গৌরনদী : বর্তমানে ১ লাখ ৬৯ হাজার ৯১২ জন ভোটার রয়েছে গৌরনদী উপজেলায়। নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ১২ হাজার ৭৪৩ জন। আগামী ২০-০৫-২২ থেকে ০৯-০৬-২২ তারিখ পর্যন্ত  টিম বি ১৬ জন সুপারভাইজার ও ৮০ জন তথ্য সংগ্রহকারী নবাগত ভোটারদের তথ্য সংগ্রহ করবে। আবার ১০-০৬-২২ থেকে ২১-০৭-২২ পর্যন্ত টিম বি গৌরনদী উপজেলার তথ্য সংগ্রহকৃত ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে।

আগৈলঝাড়া : এ উপজেলায় নতুন ভোটারের সংখ্যা ধরা হয়েছে ৯ হাজার ৫১১ জন। বিদ্যমান ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৮১৩ জন। আগামী ২০-০৫-২২ থেকে ০৯-০৬-২২ তারিখ পর্যন্ত  টিম সি ১০ জন সুপারভাইজার ও ৪৪ জন তথ্য সংগ্রহকারী ভোটারদের তথ্য সংগ্রহ করবে। আবার ১০-০৬-২২ থেকে ০৮-০৭-২২ পর্যন্ত আগৈলঝাড়া উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।

মেহেন্দিগঞ্জ : টিম বি ৩৪ জন সুপারভাইজার ও ১২৬ জন তথ্য সংগ্রহকারী ১৮ হাজার ৯১৭ জন নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে টিম বি তথ্য সংগ্রহ করবে আগামী ০২-০৭-২২ থেকে ২২-০৭-২২ তারিখ পর্যন্ত। আর ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে ২৩-০৭-২২ থেকে ১৯-০৯-২২ তারিখ পর্যন্ত। মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৫২ হাজার ২৩১ জন।

মুলাদী : ১২ হাজার ৫৮৪ জন নয়া ভোটারের লক্ষ্য নিয়ে টিম এ ১৮ জন সুপারভাইজার ও ৯০ জন তথ্য সংগ্রহকারী মুলাদী উপজেলায় ৩০-০৭-২২ থেকে ১৯-০৮-২২ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করবে। এবং ২০-০৮-২২ থেকে ২৫-০৯-২২ তারিখ পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে। এই উপজেলায় বর্তমান ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন।

বাকেরগঞ্জ : আগামী ৩০-০৭-২২ থেকে ১৯-০৮-২২ তারিখ পর্যন্ত নতুন বাকেরগঞ্জ উপজেলার নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রা ২০ হাজার ৮৫০ জন ভোটারের তথ্য সংগ্রহ করবে ১৩৫ জন তথ্য সংগ্রহকারী। এবং ২১-০৮-২২ থেকে ২৫-১০-২২ তারিখ পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম সি এর অধীনে ২৯ জন সুপারভাইজার। এ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৭৮ হাজার ০৪ জন।

হিজলা : ৬৮ জন তথ্য সংগহকারী হিজলা উপজেলায় ৯ হাজার ৪৪২ জন লক্ষ্যমাত্রা ভোটারের তথ্য সংগ্রহ করবে। এই তথ্য সংগ্রহ করা হবে আগামী ০৬-০৯-২২ থেকে ২৬-০৯-২২ তারিখ পর্যন্ত। আবার তথ্য সংগ্রহকৃত ভোটারদের আগামী ২৭-০৯-২২ থেকে ২৪-১০-২২ পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম এ। থাকবেন ১৪ জন সুপারভাইজার। এ উপজেলায় বর্তমান ভোটার সংখ্যা হল ১ লাখ ২৫ হাজার ৮৮৭ জন।

বাবুগঞ্জ :  টিম বি ৯ হাজার ৮৩৬ জন নতুন ভোটারের লক্ষ্য নিয়ে ১৮ জন সুপারভাইজার ও ৬০ জন তথ্য সংগ্রহকারী বাবুগঞ্জ উপজেলায় ৩১-০৮-২২ থেকে ২০-০৯-২২ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করবে। এবং ভোটার নিবন্ধন কার্যক্রম ২১-০৯-২২ থেকে ২০-১০-২২ তারিখের মধ্যে শেষ হবে। এই উপজেলায় বর্তমান ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৩১ হাজার ১৪৫ জন।

বানারীপাড়া : আগামী ০১-১০-২২ থেকে ২১-১০-২২ তারিখ পর্যন্ত বানারীপাড়া উপজেলায় ১০ হাজার ৭০৪ জন নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে তথ্য সংগ্রহ করবে ৮২ জন তথ্য সংগ্রহকারী। তথ্য সংগ্রহকৃত ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম বি ও সি। টিম বি আগামী ২২-১০-২২ থেকে ২০-১১- ২২ তারিখ এবং টিম সি ১৮-১১-২২ থেকে ২০-১১-২২ তারিখে ভোটারদের নিবন্ধন কার্যক্রম শেষ করবে। সুপারভাইজার থাকবে ১৮ জন। এ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৪২ হাজার ৭২৪ জন।

উজিরপুর : এ উপজেলায় নতুন ভোটারের সংখ্যা ধরা হয়েছে ১৫ হাজার ৪৬২ জন। তথ্য সংগ্রহকারীর সংখ্যা ৯৭ জন। সুপারভাইজার ২০ জন। উজিরপুরে আগামী ০৫-১০-২২ থেকে ২৫-১০-২২ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে। এবং ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে টিম এ ও সি। টিম এ আগামী ২৬-১০-২২ থেকে ২০-১১-২২ তারিখ এবং টিম সি আগামী ২৭-১০-২২ থেকে ১৭-১১-২২ তারিখ মধ্যে শেষ করবে। বর্তমানে এ উপজেলায় ২ লাখ ৬ হাজার ১৫৪ জন ভোটার রয়েছে।

একাধিক সচেতন ব্যক্তি জানিয়েছেন, প্রতি ভোটার তার শিক্ষা সনদ ও জন্মসদন এর সাথে মিল রেখে সকল কার্যক্রম সম্পন্ন করলে ভবিষ্যতে নাম ও বয়স সংশোধনের জন্য হয়রানী হতে হয় না। এ সব দেখে তথ্য সংগ্রহকারীদের পাশাপাশি তথ্যদাতাদের ভালোভাবে খেয়াল রাখা উচিৎ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD