মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বাসস্ট্যান্ডের আধিপত্য নেওয়াকে কেন্দ্রে দুইজনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বাসস্ট্যান্ডের আধিপত্য নেওয়াকে কেন্দ্রে দুইজনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

Sharing is caring!

বরিশাল নগরের রূপাতলী বাসস্ট্যান্ডের আধিপত্য নেওয়াকে কেন্দ্রে করে
বরিশাল জেলা বাস- মিনিবাস- মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বরিশাল নগরের রূপাতলী বাসস্ট্যান্ডের আধিপত্য নেওয়াকে কেন্দ্রে করে বরিশাল সিটি করপোরেশনের মেয়র অনুসারী শ্রমিকেরা পানি সম্পদ প্রতিমন্ত্রী অনুসারী জেলা বাস- মিনিবাস- মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মোল্লাকে (৪০) তাঁর সহযোগী আল আমিন (২৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এঘটনায় রাতেই আহত সুমন মোল্লার মা সেতারা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামী করা হয়েছে।
বিষয়টি নিশ্চত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসেন।
মঙ্গলবার সকালে তিনি জানান, রুপাতলীতে সোমবার সুমন মোল্লার উপর হামলার ঘটনায় সুমন মোল্লার মা সেতারা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় বরিশাল সিটি কপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুম সহ ১৫ জনের নামধারী। এর মধ্যে ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুমকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসেন আরো জানান, রাতে মামলা দায়ের হওয়ার পর থেকে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলেও পুলিশ মোতায়ন করা আছে। জনগনের নিরাপত্তার স্বার্থে রুপাতলী বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে, সোমবার রূপাতলী বাসস্ট্যান্ডের আধিপত্য নেওয়াকে কেন্দ্রে করে বরিশাল জেলা বাস- মিনিবাস- মাইক্রোবাস- কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে।
হামলায় জেলা বাস- মিনিবাস- মাইক্রোবাস- কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মোল্লাকে (৪০) তাঁর সহযোগী আল আমিন (২৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এর মধ্যে গুরুত্বর আহত সুমন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
সোমবার ইফতারির কিছু আগে রূপাতলী সংলগ্ন বসুন্ধরা হাউজিংয়ের সুমন মোল্লার বাড়িতে এ হামলা চালানো হয়।
এসময় তাঁর বাড়িসহ আরও তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সুমন মোল্লার স্ত্রী আইরিন আক্তার বলেন, সোমবার সন্ধ্যায় ইফতার করার জন্য সুমন মোল্লা রূপাতলী বসুন্ধরা হাউজিংয়ের বাড়িতে আসেন। ইফতারিরর ৬-৭ মিনিট আগে বাড়িতে প্রবেশ করার সময় ২৫-৩০ জন অস্ত্রধারী তাঁকে ধরে নিয়ে নিয়ে প্রকাশ্যে কোপাতে থাকে। এসময় তাঁর সঙ্গে থাকা আল আমিন তাঁকে রক্ষা করতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। সুমন মোল্লার ডাক চিৎকারে বাড়ি ও প্রতিবেশিরা ছুটে এলে সন্ত্রাসীরা তাঁদের ওপর চড়াও হয় এবং সুমন মোল্লার বাড়ি ও পাশের আরও দুটি বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন স্ত্রী আইরিন। বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে তাঁর ওপর এই হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন তিনি।
আইরিন আক্তার অভিযোগ করেন, মেয়রের নির্দেশে তাঁর লোকেরাই এই হামলা করেছে।
হামলার সাথে স্থানীয় সাইদুর রহমান কাউন্সিলর জাকির , ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি মাসুম, সাধারন সম্পাদক রনি, সোহেল মোল্লা, মনির মোল্লা ও মঈন সিকদার এ হামলা চালিয়েছে।
অভিযোগের বিষয়ে মেয়র অনুসারী বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, ‘আমরা সোমবার রূপাতলী এলাকায় যাইনি। তাই এটা কারা করেছে সে ব্যাপারে কিছুই জানি না। কেউ অভিযো করলেই সেটা সত্য হয়ে যায় না। ওখানে কী ঘটেছে সেটা আমাদের জানা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD